দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলার নয়নপুর এলাকার ধান ক্ষেত থেকে আরিফুল ইসলাম (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। নারী ঘটিত ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা পুলিশ।
নিহত আরিফুল ইসলাম (১৯) দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের রূপম মিল এলাকার ওহাব উদ্দিনের ছেলে। সে জামালপুর জেলা শহরের ভগ্নিপতির বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করতো।
সকাল ৮টার দিকে লাশ উদ্ধারের পাশাপাশি সকাল ১১টার মধ্যে হত্যার নেপথ্যের নাটকীয় পুরো চিত্র জানতে পেয়েছেন কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, নয়নপুর এলাকায় ফসলি জমিতে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে সকাল ৮টায় অজ্ঞাতপরিচয় হিসেবে আরিফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফুলের প্রেমিকা রেশমা আক্তার সিফাকে বাঙ্গীবেচার ঘাটে হিজড়া মানব পল্লী থেকে উদ্ধার করেন তারা। পরে তারা জানতে পারেন ওই প্রেমিকার বাড়ী ঘোড়াঘাট উপজেলার কালিতলা এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়,গেল বুধবার রাতে জেলা শহরের রামনগরের মানিকপীর নামক এলাকায় একটি বাড়ীতে ফর্তির আয়োজন করছিল তারা। এসময় সেখানে হাজির পাঁচ বন্ধু সাথে ফেনসিডিল এবং জুস পান করে অচেতন হয়ে পড়ে আরিফ। এসময় আরিফকে আটকে রেখে প্রেমিকা রেশমা আক্তারের নিকট ৩ লক্ষ্য টাকা মুক্তিপন দাবি করে। এমন সময় আরিফের শরীর বেশি অসুস্থ হয়ে পরলে প্রেমিকা রেশমা আক্তার নিহত আরিফের বন্ধুদের কাছে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার নাম করে মোটর সাইকেলেসহ লাপাত্তা হয়ে যায় তার দুই বন্ধু। অন্যদিকে তার প্রেমিকা রেশমা আক্তার সিফাকে নিজের হেফাজতে নিতে মৃদু সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্য তিন বন্ধু।
উদ্ভুত পরিস্থিতিতে মধ্যরাতে রেশমা আক্তার সিফা হিজড়া পল্লীতে একজন হিজড়ার আশ্রয়ে তুলে দিতে বাধ্য হন তারা। খবর পেয়ে তাকে ভোরে রেশমাকে উদ্ধার করে কোতয়ালী পুলিশ। এরই মধ্যে নয়নপুর এলাকাল ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পান তারা। লাশের শারিরিক এবং পোষাকের বিবরনের তথ্য মিলিয়ে অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত হন তারা। হত্যার নেপথ্যের পুরো কারন উৎঘাটনের পাশাপাশি লুৎফর রহমান এবং বিপ্লব ডন নামে দুই বন্ধুকে গ্রেপ্তার করেন। এছাড়াও জিজ্ঞাবাদের জন্য শাওন নামে আরেক বন্ধুকে আটক করা হয় ।
এসময় ঘটনাস্থল মানিকপীরের ওই বাড়ী তল্লাসি করে আরিফের পরনের পেন্ট এবং জুতাসহ আলামত উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে লাশের ময়না তদন্তর জন্য পাঠানো হয়েছে।
