কপোতাক্ষ নিউজে খালি থাকা সাপেক্ষে প্রতিনিধি নিয়োগ চলছে। অতিস্বত্তর সম্পাদকের সাথে যোগাযোগ করুন।

news

news
আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ

মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো
Uploaded Image


নওগাঁর আত্রাই উপজেলায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। কর্মশালায় বক্তারা কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই, দ্রুত বর্জ্য অপসারণ এবং চামড়া নষ্ট হওয়া রোধে সঠিক নিয়মে লবণ ব্যবহার করে সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, কোরবানি শুধু ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে পরিবেশ পরিচ্ছন্নতা ও দেশের অর্থনৈতিক স্বার্থও জড়িত। প্রতি বছর অসচেতনতার কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, যা দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সবাইকে সচেতন হয়ে সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং চামড়ার অপচয় রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, ইমাম-ওলামা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আকবর হোসাইন সবুজ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক মো. মুজাহিদ খাঁনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ওলামা প্রতিনিধি, মাংস ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০৯৬৭৫২২

News

News
নওগাঁয় জমে ওঠেছে পশুর হাট গুলো 


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যু



রো

জমে ওঠেছে রাণীনগরে পশুর হাটগুলো৷পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে নওগাঁর রাণীনগর  উপজেলার ঐতিহ্যবাহী ত্রিমহনি হাট ও মিঠাপুড় পশুরহাট জমে উঠেছে।তবে ক্রেতার সমাগম হলেও বিক্রি এখনো জমে ওঠেনি বলে দাবি ব্যাপারী ও খামারিদের ।

এছাড়া নিরাপদে হাট থেকে পশু কিনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে হাট কমিটি ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ৷ 

আজ শনিবার ২৩ মে ২০২৬ সকালে ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ট্রাকে, ট্রলি, নসিমন,ও ট্রলার যোগে কোরবানির পশু আসতে দেখা গিয়েছে৷ 


হাটে পশুর সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তারা জানান, হাটের গরুর দাম আগের তুলনায় তেমন বাড়েনি। বাজার দর স্বাভাবিকই রয়েছে।
তবে গো-খাদ্যের দাম বাড়ায় লাভ হবে কি না তা নিয়ে শঙ্কিত খামারি ও ব্যাপারীরা।কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা বিক্রেতারা বলেন, গ্রামে গো খাদ্য কেনা যায় না। আর বাজারে এসে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রি করাও যায় না। গতবছরের তুলনায় এবছরে হাটে বেচাকেনা অনেক খারাপ, দামও কম। ক্রেতারা গরু ছাগল দেখছে কিন্তু যে দাম হাঁকছে তাতে গরু,ছাগল বিক্রি করা অসম্ভব,কারণ যে দামে গরু ছাগল কিনেছি,তারা তার থেকেও ২/ ৪ হাজার টাকা কম বলছেন।
এদিকে ছিনতাই,জাল টাকা লেনদেন রোধে নানান পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিমহনি হাট ও মিঠাপুড় কমিটির ইজারাদাররা তিনি আরোও বলেন কোনো ভাবে এ হাটে যেন পকেটমার ও বাটপাররা না ঢুকতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের ব্যাবস্থা করেছি। যদি কোনো পশু অসুস্থ হয় তার চিকিৎসার জন্য ভেটেরিনারি ডাক্তারের একটা টিম রেখেছি।এছারা ব্যাপারিদের যেন কোনো প্রকার ভোগান্তি না পোহাইতে হয়, সে জন্য আমরা সর্ব প্রকার ব্যাবস্থা নিয়েছি।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০৯৬৭৫২২
২৩/০৫/২০২৬
Uploaded Image Uploaded Image

নওগাঁয় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
মোঃ ফিরোজ আহমেদ, রাজশাহী ব্যুরোঃ ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে ২০২৬) নওগাঁয় এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
Uploaded Image সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর পরিচালক মোঃ মারুফ রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসেন।সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশগ্রহণ করেন। এসময় সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। 

আত্রাইয়ে মাদকসহ চিহ্নিত কারবারি গ্রেফতার

আত্রাইয়ে মাদকসহ চিহ্নিত কারবারি গ্রেফতার

Uploaded Image
রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাই উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ মে) রাতে উপজেলার গান্ধীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আত্রাই থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাউসার (২২) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ১৫ পিস ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করে পুলিশ। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার স্বীকার করেছে যে, সীমান্তবর্তী হিলি এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে বিভিন্ন স্থানে বিক্রি করতো।

স্থানীয়রা জানান, কাউসার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাইসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নির্মূলে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মৃত্যু, এলাকায় শোক

রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মৃত্যু, এলাকায় শোক

Uploaded Image
রাজশাহী ব্যুরোঃ নওগাঁর রাণীনগর উপজেলা-এ ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জাঠা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) এবং আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। তারা সম্পর্কে দাদা-নাতি। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তারা পারইল গ্রামের জাঠা মাঠে অন্যের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের

সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের

Uploaded Image
রাজশাহী ব্যুরোঃ নওগাঁ সদর উপজেলার চকএনায়েত এলাকায় সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ মে রাতে নওগাঁ শহর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে চকএনায়েত এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নেন। সাইফুল ওয়াদুদ ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর যুগ্ম সম্পাদক,দৈনিক ভোরের সময় ও সোনালী কণ্ঠের নওগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অভিযুক্ত ব্যক্তি মোঃ আসাদুজ্জামান শিপলু, যিনি নিজেকে দৈনিক কালের সংবাদ এর ভ্রাম্যমাণ সাংবাদিক (নওগাঁ) হিসেবে পরিচয় দিয়ে বলেন, ঘটনার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।তবে রাস্তা পার হওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিকরগাছায় মিম নামের এক যুবকের লাশ উদ্ধার

ঝিকরগাছায় মিম নামের এক যুবকের লাশ উদ্ধার

ঝিকরগাছা ( যশোর) পৌর প্রতিনিধি : ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবক খুন হয়েছে। সে পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের বাঁশ বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অন্যত্র মাথায় ধারালো দা'এর কোপের আঘাতে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউর এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা সহ ২টি কন্যা সন্তান আছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে তার শত্রুতা ছিলোনা। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার লাশ এখানে পড়ে আছে। 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নীচের নয়ন ঝিলে একটি লাশ পড়ে আছে শুনে আমি সহ পুলিশের একটি টিম গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।।