ইন্দুরকানী সদর ৪ নং ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের জনগণকে আব্দুল মান্নান সিকদার (পান্নু) রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা

মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান সিকদার (পান্নু) জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ৪ নং ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র মাহেরমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহতালার নৈকট্য লাভের চেষ্টা করেন। রমজানের শিক্ষা ব্যক্তি,পরিবার ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, পবিত্র রমজানের বরকত ও শিক্ষা সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এবং ঈদুল ফিতরের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক- এই কামনা করেন।এসময়ে তিনি ৪ নং সদর ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং পবিত্র রমজানের ফজিলত অর্জনের জন্য সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান।উল্লেখ্য তিনি ইন্দুরকানী সদর ৪ নং ইউনিয়ন বাসীর সেবা করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আগ্রহী প্রকাশ করেছেন। বিভিন্ন ওয়ার্ডে তাঁর জনপ্রিয়তা ব্যাপক ছড়িয়ে পড়েছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন  পরিষদকে একটি আধুনিক ও ডিজিটাল পরিষদে রুপান্তর করতে চান। যাতে সাধারণ মানুষ সুশৃঙ্খল ভাবে সেবা পেতে পারেন।ইউনিয়ন পরিষদ ভবনটি উন্মুক্ত পরিবেশে স্থাপন করার সিদ্ধান্ত নিবেন এবংজনগণের সেবায় নিজেকে সর্বদাই নিয়োজিত রাখবেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ