![]() |
| হাজী জয়নাল মুন্সী |
সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ।
আকাশ দেখছ কত বড়, রাখছে উধর্ব দেশ
চন্দ্র সূর্য্য দিবা রাত্রি,চলচ্ছে কেমন বেশ।
বাতাস দেখছ সাগর থেকে, পানি লইয়ে যায়
আকাশ থেকে বৃষ্টি দিয়ে, জমিকে ভেজায়।
মাটি দেখ কোমল প্রাণে,শস্য করছে দান
পৃথিবীর সব জীব জানোয়ার, সবাই খানা পান।
পাহাড় দেখছ অটল থেকে, করছে আহবান
তাহা দেখে শিল্পী বাউল, লেখছে অনেক গান।
সাধু পুরুষ আল্লাহর অলি,সবাই চিন্তা করে
মস্ত বড় এই পৃথিবী, কেমন করে ঘুরে।
