মো:শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় শ্যামপুর ইউনিয়ে বাবুপুর বয়তাল পাড়ায় দুই জন করোনা রোগী পরিত্যক্ত পোল্টি ফার্মে অবস্থান করছে।
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর চাঁদ শীকারির অলিউল আজিম ইমন সীরীপুরে থাকেন স্বামী ও স্ত্রী সেখান থেকে ২১ শে মে চাঁদ শীকারি আসেন ।কিন্তু তার বাবা মা তাদের বাড়িতে উঠতে দেয় নি।
পরে বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি আমাদের থাকার ব্যবস্থা করে নি।২৩ শে মে নমুনা সংগ্রহ করে আমাদের গতকাল আমাদের দুজনের করোনা পজিটিভ আসে।
করোনা আক্রান্ত অলিউল আজিম ইমন বলেন, আমার স্ত্রীকে নিয়ে আমি দ্বারে দ্বারে ঘুরেছি কোথাও আমার জায়গা হয়নি যেমন প্রথমে আমার বাবা বেনজীর আলী বেনু আমাকে ও আমার স্ত্রীকে থাকার ব্যবস্থা করে দেন নি । ব্যবস্থা করে দেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অবশেষে আমার শশুর গ্রামবাসীর সাথে যুদ্ধ করে পরিতক্ত পোল্টি ফার্মে আমাদের থাকার ব্যবস্থা করেন এখানে আমরা অসহায় ও মানবতার জীবন যাপন করছি।
এ বিষয়ে সিভিল সার্জন ডা : জাহিদ নজরুল চৌধুরী বলেন, আমি বিষয়টি গতকাল শুনেছি এদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
