শিবগঞ্জে অপ্রধান শস্য উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা





শিবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় দারিদ্র বিমোচনে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুবিধাভোগী সদস্যদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারদিনব্যাপি 
প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চারদিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির আয়োজনে ৪০ জন নারী-পুরুষ সুবিধাভোগী সদস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরিফা সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি 
বেগম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ সাঈদ ও সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম 
প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন করে নিবিন্ঘে 
বাজারকরণ বিষয়ে দিকনিদের্শনামূলক বক্তব্য দেন বক্তারা। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ