ঝিকরগাছা উপজেলায় আর আর এফ এর উদ্যোগে এবং পি কে এস এফ এর সহযোগিতায় শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষা বৃত্তি বাবদ একজন গরিব মেধাবী শিক্ষার্থীকে ১২০০০\= টাকার চেক প্রদান করা হয়।
আর আর এফ এর শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা।
এসময় ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা আর আর এফ কতৃপক্ষকে ঝিকরগাছা উপজেলায় এ ধরনের কার্যক্রম বৃদ্ধির জন্য অনুরোধ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর আর এফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাহেদুর রহমান।
