সিঙ্গাপুরে নতুন ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত





মোঃ নাঈম শেখ সিঙ্গাপুর প্রতিনিধিঃ    
আজকে ২৩ জুন (দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪২৪৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজকে আক্রান্তদের মধ্যে একজন পার্মানেন্ট রেসিডেন্স ও দুইজন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরির বাহিরে বাস করেন। বাকি সবাই ডরমিটরিতে বাস করেন। 

করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২২ জুন ৬৪৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৩৫৫৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে। 

এখনো ২০০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে একজনের অবস্থা ক্রিটিকাল তাকে আইসিইউতে রাখা হয়েছে। 

২২ শে জুন সর্বশেষ তথ্যমতে ৬৪৯৭ জনের শারীরিক অবস্থা ভালো। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ