শাহ আলম জাহাঙ্গীর
ব্যুরো চিফ, কুমিল্লা
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) তাপ্তি চাকমা প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত।গতকাল শনিবার ২৭ জুন বিকেলের রিপোর্টে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইউএনও তাপ্তি চাকমা করোনায় আক্রান্ত হওয়ায় খবরে হোমনা উপজেলার সাধারন মানুষ তার সুস্থতা কামনায় ব্যাকুলতা প্রকাশ করেছেন। অনেকে নিজ নিজ ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার সুস্থতা কামনা করেছেন।
জানাগেছে,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা করোনা সংকটের শুরু থেকেই হোমনাবাসির পাশে থেকে সার্বক্ষনিক দায়িত্বপালন করেছেন। করোনার সম্মুখ সারির যোদ্ধা হিসেবেই তাকে মনে করেন হোমনা উপজেলাবাসি।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ইউএনও’র শারীরিক অবস্থা ভাল আছে। তাঁর মনোবল শক্ত রয়েছে বলে হোমনা উপজেলা স্বস্থ্যকর্মকর্তা জানান। তিনি সব ধরনের নিয়ম মেনে চলছেন। তার করোনা পজেটিভ নিশ্চিত হওয়ার পর হোমনার সরকারী বাসায় স্বেচ্ছায় হোম কোয়ারিন্টিনে রয়েছেন।
বিভিন্ন শ্রেণিপেশার মানুষের তথ্যমতে ,করোনা সংকট শুরু থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা অসহায়ের পাশে ছিলেন। হতদরিদ্রের মাঝে সরকারি ত্রাণ বিতরণ, আক্রান্তদের সহায়তা প্রদান, মৃত্যু ব্যক্তিদের দাফনেও ছিলেন তিনি সম্মুখে। পাশাপাশি করোনা প্রতিরোধে তার কঠোরতাও ছিল নজরকাড়ার মত। বিশেষ করে রমজানে ইফতার বিতরণ ঈদে নতুন জামা কাপড় বিতরণ করে সাধারণ মানুষের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছেন তিনি। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। হোমনার সর্বস্তরের জনগণ ইউএনও তাপ্তি চাকমার আশু সুস্থতার জন্য দোয়া করছেন।
