মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায়
আম্পানের আঘাতে নদী ভাঙ্গনে পানি বন্ধী ক্ষতিগ্রস্ত মুন্ডা সম্প্রদায়ের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গিফট ফর গুড ,
কর্মহীন হয়ে পড়াদের সহযোগিতায় দেশব্যাপী কাজ করে চলেছে সামাজিক সংগঠন ‘গিফট ফর গুড’। তারই অংশ হিসেবে মঙলবার ২৩ জুন “গিফট ফর গুড’ এর স্বেচ্ছাসেবকরা গিয়েছিলেন খুলনার কয়রা উপজেলার সদর ও উত্তর বেদকাশি এবং তার পার্শবর্তী এলাকায় । সেখানে বসবাস করেন সমাজের সুবিধা বঞ্চিত মুন্ডা সম্প্রদায়। সেখানে বসবাসকারী ২০০ টি মুন্ডা পরিবারের মাঝে গিয়ে খাদ্য সমগ্রী তাদের কাছে পৌঁছে দিয়েছে গিফট ফর গুড। এখানে ছিল কয়েকদিনের বাজার সামগ্রী যাতে অন্তর্গত ছিল চাল, ডাল, তেল, আটা, ছোলা, মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
গিফট ফর গুড এর এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বানভাসি মানুষের পাশে সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন উপজেলার সচেতন মহলসহ সাধারন মানুষ । এ ব্যাপারে সংগঠনটির
প্রতিষ্ঠতা ও পরিচালক
মিথুন দাস কাব্য বলেন,আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভবিষ্যতেও আমাদের এই ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে।
