এমপি শিখরের মায়ের মৃত্যুতে মাগুরা জেলা ছাত্রলীগের শোক প্রকাশ






মোঃকুতুবুল আলম
 মুহম্মদপুর(মাগুরা)

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড: সাইফুজ্জামান শিখর এর মা ও মরহুম জননেতা আসাদুজ্জামান এমপি এর সহধর্মীণী মনোয়ারা জামান (৭৮) মাগুরার নিজ বাড়ীতে বার্ধ্যক্য জনিত কারনে আজ বিকাল সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন। এই মহিয়াসী নারীর মৃত্যুতে মাগুরা জেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা ।
তিনি বলেন যে আমাদের প্রাণপ্রিয় এমপি জনাব সাইফুজ্জামান শিখর ভাইয়ের মা মনোয়ারা জামানের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তিনি একজন সাদা মনের মানুষ ছিলে। আওয়ামীলীগের জন্য সারাটি জীবন  জননেতা মরহম আসাদুজ্জামান এমপি সাহেবের সাথে থেকে লড়েছেন । প্রেরণা দিয়েছেন । তিনি একজন সফল গর্ভধারীণী মাতা ছিলেন। তার ছেলে আমাদের এমপি শিখর ভাই । ব্যাক্তি জীবনে তিনি আমাদের খুব স্নেহ করতেন । আল্লাহ ওনাকে আখিরাতে ভালো রাখুন সেই কামনা করি ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ