স্টাফ রিপোর্টারঃ মিজানুর রহমান ইমন,
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কিছু হৃদয়বান ব্যাক্তিরা এই মহামারী করোনা কালীন সময়ে, কোভিড-১৯ স্যাম্পল টেষ্ট করার জন্য একটি বুথ উপহার প্রদান করেন । কিছুদিন আগে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, নুরুজ্জামান সরকার বকুল (মাষ্টার) করোনা ভাইরাস (কোভিড-১৯) স্যাম্পল টেষ্ট পরীক্ষার জন্য বুথ স্থাপনের প্রচেষ্টা চালায় তারই ফলশ্রুতিতে ২৮জুন রবিবার (কোভিড-১৯) বুথ টি উদ্ভোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টি.এস.আই ডাঃ রাশিদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, সি এইচ সিপি ময়মনসিংহ বিভাগীয় এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির নানক সোহেল, দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সহকারী সম্পাদক ফজলে এলাহি ঢালি, দৈনিক সর্বকন্ঠ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি, আর.জে মিজানুর রহমান ইমন, সুরুজ্জামান সুরুজ, মোঃ আজগর আলী,তারাকান্দা বাজারের ব্যাবসায়ীগণ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্ববৃন্দ
