কুড়িগ্রামে তিস্তার প্রবল স্রোতে টি-হেড বাঁধে ধ্বস, ২৫ হাজার মানুষের ভিটেমাটি হুমকীর মুখে





মোঃইয়ামিন সরকার আকাশ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জেলার উলিপুর উপজেলার গুনাইগাছের নাগড়াকুড়ায়, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত একটি টি-বাঁধের মুল অংশ ভেঙ্গে গেছে তিস্তা নদীর প্রবল স্রোতে। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করলেও, ক্রমশঃ বিলিন হয়ে যাচ্ছে বাঁধটি। এ অবস্থায় হুমকীর মুখে পড়েছে, গুনাইগাছের ও বজরা ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষের ভিটা-মাটি ও বাড়ি-ঘর।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী নজরুল ইসলাম জানান, গুনাইগাছের নাগড়াকুড়া টি-হেড বাঁধের বøক পিচিংসহ স্থায়ী কাজের মুল ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়াও উজানে প্রায় ৮শ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মুল টি-বাঁধের ২৩০ মিটার অংশের বিভিন্নজায়হায় ধস দেখা দিয়েছে। যদি আরো বালুভর্তি জিও ব্যাগ ও বøক ফেলা না হয়, তাহলে এটি বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান, উজানের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পানির স্রোত সরাসরি এসে টি-বাঁধে ধাক্কা দেয়। এতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে।সকাল নয়টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা জানান,  গতকাল রাত থেকে বাঁধটিতে ভাঙ্গন শুরু হয়। এতে সামনের মুল অংশের প্রায় ১৫০ ফিট পানিতে বিলিন হয়ে গেছে। এখন ওই বাঁধের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে। এটি নদীতে বিলিন হলে তার ইউনিয়নের ১,২,৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ১০ হাজার মানুষের ভিটা-মাটি ও ঘরবাড়ি নদীতে বিলিন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এলাকাগুলো হচ্ছে- কাজির চক, রাজবল্লভ,টিটমা,নন্দু নেফরা, শুকদেব কুন্ড ও সন্তোষ অভিরাম।

বজরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম আমিন বাবুল জানান, এই টি বাঁধটি ভেঙ্গে গেলে তার পুরো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বিশেষ করে,  বজরা সাদুয়া দামার হাট, খামার দামার হাটবগলা কুড়া, সাতালস্কর, পশ্চিম বজরা  ও চর বজরা মারাত্মকভাবে ক্ষতি গ্রস্ত হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্র্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে সৃষ্টি হয়েছে তীব্র স্রোত ও ঘুর্ণিপাকের। এতে গুনাইগাছের নাগড়া কুয়ায় একটি টি বাঁধের ধসের খবর পেয়েছেন। ভাঙ্গন রোধ করার জন্য সেখানে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ