ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপিত





মোঃ ইকরামুল করিম সৈকত, 
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ বছর পূর্তি উপলক্ষ্যে উপলক্ষে পূড়ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গকন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করা জাতীয় নেতা, দেশবাসী ও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দোয়া করা হয় এবং দোয়া শেষে কেক কাটা হয়।

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মুকুল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম, যশোর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ঝিকরগাছা উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজহার আলী, উপজেলা যুবলীগ সদস্য সাজ্জাদুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শামীম রেজা, উপজেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা যুবলীগ নেতা জাফিরুল হক, উপজেলা যুবলীগ নেতা শাহেদুর রহমান শিপলু, যুবলীগ নেতা আরিফুজ্জামান সন্টু, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ, বিল্লাল হোসেন, শাহ জামাল শিশির, উপজেলা ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়, ছাত্রনেতা হান্নান হোসেন,শিহাব উদ্দীন রাজ, সাব্বির সহ উপজেলা আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মীবৃন্দ ।

এছাড়াও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কীর্তিপুর বায়তুন নূর জামে মসজিদের খতিব ও ইমাম জনাব আব্দুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ