দিনাজপুরে রোটারী ক্লাবের উদ্যোগে ইয়ার লাঞ্চিং কর্মসূচীতে ছিন্নমূল ও প্রতিবন্ধীদের মাঝে আহার বিতরণ






দিনাজপুর প্রতিনিধি ॥ রোটারী গভর্ণর রুবায়েত হোসেন, আর, আই প্রেসিডেন্ট মিঃ হলগারের থিম “রোটারী সম্ভাবনার দুয়ার খুলে দেয়” থিমকে হৃদয়ে ধারণ করে বর্তমান সংকটকে সম্ভাবনায় পরিণত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। গত ১১ মে থেকে রাস্তায় রাস্তায় ছিন্নমূল ক্ষুধার্থ মানুষের মাঝে রান্না করা খাওয়ার বিতরণ কর্মসূচী “আহার প্রতিদিন” চালু করেন। যা পরবর্তী সময়ে দেশব্যাপী চালু হয়েছে, ইতিমধ্যে ৫০ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে এবং আজ দেশের ২৩০টি রোটারী ক্লাব মিলে প্রায় ৩০ হাজার প্যাকেট বিতরণ করলো। এছাড়াও ডিজিএ’র উদ্যোগে মে মাস থেকে সংকটকালীন চিকিৎসার জন্য বাংলাদেশে এই প্রথম ৪০ জন ডাক্তারের সমন্বয়ে “রোটারী মেডিকেল সাপোর্ট সেন্টার” নামে মেডিকেল টিম গঠন করেছেন। এরই অংশ হিসেবে ১ জুলাই বুধবার ২০২০ইং দিনাজপুর রোটারী ক্লাব ইয়ার লাঞ্চিং ২০২০-২০২১ এর অংশ হিসেবে দিনাজপুর শহরের ক্ষেত্রিপাড়াস্থ বুদ্ধি প্রতিবদ্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে ছিন্নমূল-বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে আহারের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গৃহহীনকে বাড়ী করার জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন রোটারী লেফটেন্যান্ট গভর্ণর ও দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন, এসিসট্যান্ড গভর্ণর রোটারিয়ান পিপি সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, রোটারিয়ান পিপি রণজিত কুমার সিংহ, রোটারিয়ান পিপি মোঃ শামীম কবির, রোটারিয়ান পিপি মোঃ আরিফুর রহমান আরিফ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মোঃ মনির হোসেন, রোটারিয়ান অধ্যাপক মোঃ ছায়েদ আলী, ক্লাব ট্রেজারার রোটাঃ ছবি সিনহা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ নেওয়াজ, সিনিয়র শিক্ষক সেলিনা নবি, মোঃ সৈয়দুর রহমান, মোঃ আতাউর রহমান প্রমুখ। উল্লেখ্য  দিনাজপুর রোটারী ক্লাবের ২০২০-২০২১ইং রোটা বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান এম মাকসুদুল আলম ইতিপূর্বে ২০০০-২০০১ইং রোটা বর্ষে প্রেসিডেন্ট থাকাকালীন তিনি দিনাজপুরে সূর্যশিখা এনজিও’র মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের গরু ও বাছুর দিয়ে তার রোটারী বর্ষের কাজ শুরু করেন এবং দিনাজপুর জেলাকে মাদকমুক্ত রাখতে এন্ট্রি ড্রাগ প্রজেক্টের মাধ্যমে কাজ শুরু করেছিলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম মাকসুদুল আলম বর্তমানে কোভিড-১৯  এর কারণে ঢাকায় অবস্থান করায় তার নির্দেশনায় এই কর্মসূচী পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ