ঝিনাইদহে নিয়মিত আদালত পরিচালনার দাবীতে আদালত চত্বরে আইনজীবীদের মানব বন্ধন






খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি 




 ঝিনাইদহে  বুধবার বেলা ১১টার সময় ঝিনাইদহ আদালত চত্বরে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির অনেক আইনজীবী এই মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
ভার্চুয়াল আদালত বন্ধ করে নিয়মিত আদালত পরিচালনার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
 এসময় আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক জিপি সুবীর কুমার সমাদ্দার এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু। বক্তারা অবিলম্বে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে নিয়মিত আদালত চালুর জন্য প্রধান বিচার পতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ