নাটোরে এক শারীরিক প্রতিবন্ধীর কাছ থেকে উৎকোচ আদায়ের অভিযোগ





রাজশাহী ব্যুরো
লালপুরে মাদক মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সেলিম নামে এক শারীরিক প্রতিবন্ধীর কাছ থেকে উৎকোচ আদায় করেছে পুলিশ।
উপজেলার দিয়াড়স্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের নুহু সরকারের ছেলে সেলিম। প্রতিবন্ধী সেলিমকে আটক করে নিয়ে এসে তার স্বজনদের কাছ থেকে ৩০ হাজার টাকা উৎকোচ নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে মাদক মামলায় জড়িয়ে আদালতে পাঠিয়েছেন থানার এসআই আজিজুল হক অজিজ।

জানা যায়, ২৫ জুন বিকালে থানার এসআই আজিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ গ্রামে পদ্মা নদীতে মাছ ধরার সময় সেলিমকে আটক করেন। পরে তার বাড়ি তল্লাশি করে পুলিশ কোনোকিছু পায়নি। পরে তার খালা ইউপি সদস্য মিনু খাতুনের ঘরেও পুলিশ তল্লাশি করে কিছু না পেয়ে তাকে গালাগাল করেন এসআই আজিজুল হক। এরপর সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেলিমের স্বজনরা থানায় গেলে এক লাখ টাকা দাবি করেন এসআই আজিজুল হক। টাকা প্রদান করলে তাকে ছেড়ে দেয়ার আশ্বাস দেন তিনি। টাকা প্রদান না করলে মাদক মামলাসহ রিমান্ডে নিয়ে সেলিমকে পেটানোর হুমকি দেয়া হয়। পরে ওই প্রতিবন্ধীর স্ত্রীর সোনার গহনা ও ছাগল বিক্রি করে প্রথমে ২৪ হাজার ও পরে আরও ৬ হাজার টাকা তাকে প্রদান করেন সেলিমের স্বজনরা। ৩০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেও শেষ পর্যন্ত প্রতিবন্ধী সেলিমকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেন এসআই আজিজুল হক।

এ বিষয়ে এসআই আজিজুল হক আজিজ বলেন, ‘বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো টাকা গ্রহণ করেনি।’ তিনি আরও বলেন, সেলিমের কাছে দুই বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

এবিষয়ে লালপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি)সেলিম রেজা বলেন,এস আই আজিজুল হকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পর্ন মিথ্যা ও বানোয়াট।আসামী সেলিমকে দুই বোতল ফেন্সিডিলসহ আটক করে আইন অনুযায়ী মাদক মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছিল।তিনি আরও বলেন, এখানে

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ