কাজীপুরে ব্রীজ উদ্ভোধনের আগেই ভেঙ্গে পড়ল পানিতে





মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ
 কাজীপুরের শূভগাছায় সদ্য নির্মিত একটি ব্রীজউদ্ভোধনের আগেই ভেঙ্গে পড়ছে। স্থানীয়  লোকজন ব্রীজটি  ডিজাইন  পরিবর্তন করে  মূল রাস্তার চেয়ে নিচু করে ত্রƒটিপূর্ণ নির্মান করায় ব্রীজ ভেঙ্গেপড়ার কারণ বলে মনে করছেন। 
 কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস  সূত্রে জানা গেছে,চলতি বছর ত্রাণ মন্ত্রানালয়ের অধিন প্রায় ৩১ লক্ষ টাকা ব্যায়ে ব্রীজটি নির্মাণের জন্য যমুনার পূর্বপারে  চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা নামক স্থানে স্থাপনের জন্য টেন্ডার আহবান করা হয়। টেন্ডারে সর্বনিন্মদরদাতা হিসাবে ফরিদ ট্রেডার্স নামের একটি ঠীকাদারি প্রতিষ্ঠান  কাজটি পেলেও স্থান সংকুলানের অজুহাতে  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ব্রীজটি  ইউনিয়ন পরিবর্তন করে নদীর পঞ্চিম পারে শূভগাছা ইউনিয়নের নয়নমেম্বরের বাড়ির পার্শে^  স্থাপনের জন্য স্থান নির্ধারন করা হয়।  একটি সূত্রে জানা গেছে,পি আই ও অফিসের কতিপয় লোকজনকে কাজ পাইয়ে দেয়ার লক্ষ্যে অপরিকল্পিপ্তভাবে উপোরক্তোস্থানে ব্রীজটি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়।এদিকে ব্রীজটি নির্মাণ কাজ শেষ হতে না হতেই উদ্ভোধনের আগেই গত ৩০ জুন ভোরবেলায়  সামান্ন পানির চাপে  ব্রীজটি ভেঙ্গে পানিতে পড়ে যায়। ব্রীজের ভাটিতে বসবাস রত ইউনিয়ন  আ,লীগের সম্পাদক রফিকুল বি এস সি যুবলীগের সাবেক সম্পাদক  লিটন মিয়া,  জানান  ইতিপূর্বে ঐ স্থানে মাত্র দুটি কালভার্টের থাকার পরও পানির তোড়ে কালবার্টগুলো ক্ষতিগ্রস্থ হয় নাই।  তারা  আরও উল্লেখ করেন  ব্রীজটি নির্মানে মূল রাস্তার চেয়ে  নিচু করে রাখা সহ নিন্মমানের সামগ্রী ব্যবহারের কারণে পানি সামান্ন  বৃদ্ধি পাওয়ায় ব্রীজের ভিমের সাথে পানি বাধাপ্রাপ্ত হওয়ায়  পানির তোড়ে    ব্রীজটি  ভেঙ্গে পড়েছে। স্থানীয়রা আরও জানান এই স্থানে ব্রীজ নির্মাণ না হলেই বরঞ্চ ভাঙ্গনের ঝুঁকি কম হত। এখন ব্রীজ ভাঙ্গার কারণে আগের ওয়াবদা বাধ  সহ ভাটিতে অবস্থিত হাই স্কুল, প্রাইমারিস্কুল, মসজিদ,মাদ্রাসা  সহ প্রায় ২০ টি ঘরবাড়ি ভাঙ্গনের কবলে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ