,রফিকুল, জিবননগর, চুয়াডাঙ্গা : জীবননগর কাশিপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। বৃহস্পতিবার ৩ জুন দুপুর ২টার সময় উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। এসময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুলিয়েট পারউন, এমটিইপিআই জুলফিকার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য ওমেদুল হক, কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল, সদস্য সবদুল, সিজি গ্রুপের কোষাধ্যক্ষ বজলুর রহমান, কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাওছার আলীসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন পরিদর্শন শেষে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার কার্যক্রম ও মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন এবং কমিউনিটি ক্লিনিকের জলবদ্ধতা নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
