মিরসরাইয়ে আনন্দ সংঘের কমিটি গঠন



ফিরোজ মাহমুদ, মিরসরাই
মিরসরাইয়ের সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন আনন্দ সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

সভায় আগামী ২ বছরের জন্য মো. এনায়েত উল্লাহ কে সভাপতি এবং মো. শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।

কমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাঈমুল ইসলামের সভাপতিত্বে ও মো. হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট মো. শাহাদাত হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম সোহেল, মো. ফখরুল ইসলাম, ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম, ব্যবসায়ী মো. নাজিম প্রমুখ।

সভায় আগামী ২১দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা অনুমোদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার মায়ানী ইউনিয়নের আনন্দ বাজারস্থ কিছু উদ্যোমি তরুণের উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়। ইতোমধ্যে গরিবের মেয়ের বিয়ের সাহায্য, অগ্নিদূর্গতদের সহায়তা ও বিভিন্ন মানবিক কাজে এগিয়ে আসেন। এবং সম্প্রতি করোনা পরিস্থিতিতে কর্মহীন গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সংগঠনটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ