আহসান উল্লাহ বাবলু আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধি:আশাশুনিতে গোয়ালডাঙ্গায় বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ শামছুর রহমান শিকারী শুক্রবার সকাল ০৮ টায় নিজ বাসভবনে হার্ড স্ট্রোক করে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সে উপজেলার বড়দল ইউনিয়নের মৃত সাত্তার শিকারির পুত্র শামছুর রহমান শিকারী। তিনি বড়দল ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি, গোয়ালডাঙ্গা বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাজার কমিটির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তার মাতা, দুই স্ত্রী, দুই পুত্র সন্তান ও সাত কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মা বাদ তার নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
