উপকূলীয় মানুষের অধিকার আদায়ে কয়রায় গঠিত হলো অধিপরামর্শক ফোরাম





কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্র্ণ যেখানে, ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দূর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছাস, বেড়ীবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। উপকূলীয় এলাকার জনগন বিভিন্ন সময়ে তাদের স্থানীয় সমস্যা নিয়ে দাবী উঠালেও উপকূলীয় জনগণের সমস্যা সমাধানে সেটা তেমন কোন ভূমিকা রাখেনি।

 
উপকূলীয় এলাকার জনগনের দাবী স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্লাটফর্মে তুলে ধরার জন্য ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় লিডার্স বেসরকারী উন্নয়ন সংস্থা “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের” উদ্যোগে লিডার্স কয়রা জলবায়ু পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০ জুন ২০২০ সকাল ১১:০০ টায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরার্শক ফোরাম গঠন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব কেরামত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ফোরাম গঠন সভায় সকলের সম্মতিক্রমে জনাব মোঃ শাহাবাজ আলীকে আহবায়ক, সাংবাদিক জনাব হারুন অর রশিদ এবং নিলীমা চক্রবর্তীকে যৌথভাবে যুগ্ম আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে মুক্তি যোদ্ধা কমান্ডার জনাব কেরামত আলী, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জনাব চম্পাবতী তরফদার, জনাব আমেনা আক্তার ও  জনাব শাহজান সিরাজকে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়। উক্ত অধিপরার্শক ফোরাম গঠন সভায় উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ সুলতানুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ