কয়রায় বেঁড়িবাঁধ সরেজমিনে দেখলেন সাংসদ আকতারুজ্জামান বাবু





 কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু, বুধবার বিকেলে সরেজমিনে বেদকাশির হাজত খালী ও গাজী পাড়া বেঁড়িবাঁধের কার্যক্রম ঘুরে দেখেছেন। এসময় তিনি বাঁধে কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন। তিনি এর আগে ঘূর্ণিঝড় আম্পানে ভেঙ্গে যাওয়া গাজী পাড়া, হাজত খালী, ঘাটাখালী, ২নং কয়রা ও দশালিয়ার বেঁড়িবাঁধ নির্মাণ কাজ একাধিকবার ঘুরে দেখেছেন। এবং শ্রমিকদের সাথে মাটির কাজ করেছেন। উল্লেখ্য মাননীয় সংসদ সদস্য সার্বক্ষনিক বাঁধের খোঁজখবর নিয়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মাণ কাজের বিভিন্ন মালামাল সর্ববরাহ করায় সর্বশেষ ৪০ দিন পর নির্মাণ হলো হাজত খালী বেঁড়িবাঁধ। এছাড়া আম্পানের ৫ দিন পর পানি মুক্ত হয়েছে দক্ষিণ বেদকাশির মানুষ এবং ২০ ও ২৪ দিন পর পানি মুক্ত হলো কয়রা সদর ইউনিয়ন। বর্তমান গাজীপাড়া ও দশালিয়া গ্রামের আংশিক এলাকা জোয়ারভাটা অব্যহত আছে।
বুধবার সাংসদ সরেজমিনে গত সোমবার নির্মাণাধীন হাজত খালী বাঁধের উপর দাড়িয়ে স্থানীয় নারী ও পুরুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। তিনি সন্ধ্যার আগেই গাজী পাড়া বাঁধে পৌছিয়ে কর্মরত সাধারণ মানুষ এবং স্থানীয় চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি এ সময় সাধারণ মানুষের উদ্যেশ্যে বলেন, নদীর লবণ পানি আমি আর মা বোনদের ঘরের দুয়ারে দেখতে চাইনা। আমি সরকারের মাধ্যমে সব ধরনের আর্থিক সহযোগিতা দিচ্ছি এবং আরও দেব আপনারা দ্রুত বাঁধ আটকানোর ব্যবস্থা করুন। তিনি আরও বলেন, আগামী শীত মৌসুমে টেকসই বেঁড়িবাঁধের কার্যক্রম শুরু করব সেজন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। বাঁধ পরিদর্শন কালে সাংসদের সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন সহ সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ