মাধবপুরে বিজিবির হাতে ভারতীয় ফেনসিডিলসহ আটক ১জন,





লিটন পাঠান হবিগঞ্জ জেলা প্রতিনিধি
   
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা কমলপুর রাস্তার শিবনগর নামক স্থান থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বুধবার (১লা-জুলাই) দুপুরে মনতলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আঃ হালিম এর নেতৃত্বে বিজিবির টহলদল  শিবনগর এলাকা থেকে মোঃ আল-আমিন (২৫) নামের ১ ব্যবসায়ীকে ৭৫ বোতল
ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।

মনতলা বিওপির কোম্পানি কমান্ডার নাযেব সুবেদার আঃ হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে স্কুল ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ জনকে আটক করা হয়েছ। ফেনসিডিলসহ আটককৃত ব্যবসায়ী হলো মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মোঃ ধনু মিয়ার ছেলে মোঃ আল-আমিন মিয়া (২৫)

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন মাদক ব্যবসায়ীরা ছাড় পাবে না আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ