কুষ্টিয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আসামির পক্ষপাতিত্তের অভিযোগ!



 


বিশেষ সংবাদ দাতা।
করোনা মহামারির মহাদুর্যোগ এর  ভিতর  যখন সাধারন জনগণের আস্থার প্রতিক হয়ে উঠেছে কুষ্টিয়া  জেলা পুলিশ। শুযোগ্য মাননীয় পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত মহদোয়ের নির্দেশনায়
ও হস্তক্ষেপে বিপদ গ্রস্ত জনগণের সব ধরনের
সহযোগিতার হাত বাড়িয়ে পুলিশ সত্যি কারের
জনগণের বন্ধুর জায়গায় অবস্থান করতে সক্ষম হয়েছে ঠিক সেই সময় গত ২২/০৬/২০তারিখের রুজু হওয়া ৩২ নং মামলার বাদী। তদন্তকারী কর্মকর্তা এস,আই।মেহেদী হাসান আন্নুর বিরুদ্ধে আসামী কে গ্রেফতার না করে তার সাথে বসে চা পানের অভিযোগ আনেন। বিষয় টি উর্ধতন কর্মকর্তা দের অভিহিত করলে প্রথমে অস্বীকার করলেও
পরে বলেন যে আমি জেলাতে নতুন তাই চিনতে পারিনি যে আসামী আমার সামনে বসে চা খেয়েছে। এ ঘটনাই এলাকার লোকজনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যে মারল সেই আবার পুলিশের সাথে
বসে চা খাচ্ছে। তাহলে এর কারন কি না  ক্ষমতার দাপটে করছে। ১৪৩/৩০৭/৩২৩/৩৭৯/৫০৬ ধারার মামলার আসামী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।আবার রাত্রে বাড়ীতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
এদিকে বাদী অভিযোগ করে বলেন যে মামলা রুজুর পর থেকে এখন পর্যন্ত আইও আমার সাথে কোন রকমের যোগাযোগ করেননি আমার ২ সাক্ষীর কোন বক্তব্য নেইনি বাকি আসামীদের নাম ও আমার কাছে চায়নি। শুধু পিও ভিজিট এর সময় এসে আমাকে ফোন দেয় কিন্তু আমি খবর পাই যে আসামীদের নিয়ে চায়ের দোকানে বসে চা পান করছে আইও। আমাকে ফোনে বলে আমি আসামীর বাড়িতে অবস্থান করছি বলে জানালেন কিন্তু আসামীদের গ্রেফতারের কোন রকমের পদক্ষেপ নেয়নি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ