মোঃকাউসার আলী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাজী কুতুবউদ্দীন মন্ডলের জৈষ্ঠ পুত্র এবং লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোঃ শাহাবউদ্দীন ওরফে শাহীন স্যার ইন্তেকাল করেছেন।তিনি হৃদরোগে আক্রান্ত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ(১লা জুলাই)ভোর ৫:৩০ মিনিটে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।তিনি ছিলেন বিদ্যালয়ের সবার প্রিয়,সদালাপী,সদা হাসোজ্জল।তাঁর মৃত্যুর খবরে বিদ্যালয় এবং গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
