১৪৮ নং নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন




আহসান উল্লাহ  বাবলু  আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃআশাশুনির খাজরা ইউনিয়নের ১৪৮ নং নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ২রা জুলাই ) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকারের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানা।
এ কমিটি গঠন অনুষ্ঠানে ৫২জন বৈধ অভিভাবক সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সদস্য ধনঞ্জয় বাছাড়,শম্পা রানী,অভিভাবক সদস্য পুরুষ পদে মোসলেম গাজী ও দিপংকর সানা, অভিভাবক সদস্য মহিলা পদে আলেয়া খাতুন,আসমা খাতুন,শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক তাপস কুমার রায়,ইউপি সদস্য পদাধীকার বলে ৪নং ওয়ার্ডের সদস্য রামপদ সানা,জমি দাতা সদস্য দেবেন্দ্র সরকার,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নেপাল গাইন,সদস্য সচিব প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার নির্বাচিত হয়। 
পরে সকল সদস্যদের কন্ঠ ভোটে বিদ্যোৎসাহী সদস্য নয়াবাদ গ্রামের ধনঞ্জয় বাছাড় কে সভাপতি নির্বাচিত করে।
এসময় আরও ৫৭নং পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল,সহকারি শিক্ষক সরলা রানী,নাছরিন আক্তার,দপ্পন কুমার রায়,কমলেশ বাছাড়,পরিমল বাছাড়,মকবুল মোল্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ