শাহ আলম জাহাঙ্গীর
ব্যুরো চিফ। কুমিল্লা
কুমিল্লা মুরাদনগর উপজেলার প্রবীণ শিক্ষক ইকরা এমআই একাডেমির প্রতিষ্ঠাতা মো.অহিদুল ইসলাম
আর নেই!(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
উপজেলার আলীরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান খোকন এবং মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক ও দৈনিক ইনকিলাব পত্রিকার মুরাদনগর প্রতিনিধি ড. মনিরুজ্জামানের পিতা এবং ইকরা এম. আই. একাডেমির প্রতিষ্ঠাতা মো. অহিদুুল ইসলাম মাস্টার(৯০) গতকাল বুধবার ১ জুলাই রাত সাড়ে ৯ টায় মুরাদনগরের
মাস্টারপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৯০) বছর। তিনি তার কর্মজীবনে মুরাদনগর উপজেলার ইউছুফ নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রবীণ এই গুণী শিক্ষকের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
আজ ২ জুলাই সকাল ১০ টায় মটকিরচর ঈদগাহ মাঠে জানাজা শেষে নিজ গ্রাম মটকিরচর কবরস্থানে প্রবীণ এই শিক্ষককে দাফন করা হয়।
গণ্যমান্য অন্যান্য মুসুল্লিদের মধ্যে
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির
মহাসাধারণ সম্পাদক মো. গাজিউল হক চৌধুরী, মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু কাউছার ভূঁইয়া, রঘুনাথপুর মাদ্রাসার ভাইসপ্রিন্সিপাল মাওলানা মো.হাবিবুর রহমান, ঘোড়াশালের মো. ফরিদ উদ্দিন ও ডুমুরিয়ার মো. বশিরুল ইসলাম জানাজায় উপস্থিত থেকে দোয়া ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারেরর সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
