আমার পরাণ প্রিয়া তুই
তোর মাঝেই যে আমি রই,
চোখের আড়াল হলে তুই
আমি বড় বেসামাল হই!
শরৎ কালে কাশের বনে
ফুলেরা যেনো নাচন তোলে,
হৃদয়ে আমার শুধু তুই
তোর প্রেমেতে হৃদয় দোলে।
জীবন জুড়ে থাক না তুই
আয় না এক হয়েই রই,
আমার মাঝে শুধুই তুই
তোর মাঝেতেও আমি হই।
- রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ
