দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও ও তার বাবার হত্যার চেষ্টা দোষ স্বীকার করে রবিউলের জবানবন্দি




মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াঘাট ইউএন ওয়াহেদা খানম ও তার বাবা ওমর আলী শেখ এর উপর হত্যার চেস্টা মামলায় ৯ দিনের  রিমান্ড শেষে রবিবার সকাল ১০টায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে  রবিউল কে তুলা হয়।  রবিউল ইসলাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক ইসমাইল হোসেনের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়  রবিউল  ইসলাম। এর আগে রবিউল ইসলাম কে দুই দফায় ৬ দিন ও ৩দিন করে রিমান্ডে নেয়া হয়। আজ ৩ দিনের রিমান্ড শেষে আদালতে নেয়া হলে জবানবন্দি দেয় সে। 


মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ওসি ইমাম জাফর জানান,রবিউল তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে দোষ স্বীকারের এক পর্যায়ে বিজ্ঞ আদালতে তার স্বীকারক্তি মুলক জবানবন্দি লিখার জন্য। এর পর আদালত থেকে  রবিউল কে  জেল হাজতে পাঠানো হয়।

এই মামলায় অপর আসামী আসাদুল হক, নবিরুল ইসলাম,সান্ট কুমারু ও পলাশ জেল হাজতে রয়েছে। আসাদুল,নবিরুল ও সান্টু কে ৭ দিনের  করে রিমান্ড নেয়া হয়েছিলো। রবিউল কে হাজির করার কারণে আদালত পাড়ায়  নিরাপত্তা ব্যবস্থা  জোরদার ছিলো। 


উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর রাত আড়াইটায় ইউএনওর বাস ভবনে ভেন্টিলেটার দিয়ে দুবৃর্ত্তরা প্রবেশ করে ইউএনও এবং তার বাবার উপর হামলা চালায়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ