নিজেকে প্রশ্ন করি আমি কী চেতন
না অবেতন?
চেতনায় অনুভূতি জ্ঞান বোধ হুঁশ জাগরণ
অবচেতনে জ্ঞানের অন্তরালের অবস্থান।
বিবেক কোথায়?
একটু ভাবছি না কেন?
কী করছি, কোথায় চলেছি, কীভাবে চলছি?
যা পাচ্ছি গোগ্রাসে খাচ্ছি
অসময়ে জীবন হারাচ্ছি।
বাছবিচার করছি না
দেখছি না ভালো মন্দ
জীবনবোধের ব্যতয় প্রেরণা
সমাজ সভ্যতা বেহুঁশভাবে হাসছে
সব প্রাণীরই ঘেলু একরকম, নেই শুধু বোধ।
নিজের মনের কাছে প্রশ্ন
সংলাপে চেতন অবেতন দ্বন্দ্ব
সমাধান সূত্র বড়ই জটিল
মানুষের কল্যাণ উপকার স্বদেশচিন্তা অনুপস্থিত
চাওয়া পাওয়া বাসনার ধ্যান জ্ঞান।
আমিত্ব নিয়ে ব্যস্ত সময়
প্রেম ভালোবাসা অভিনয়
চেতনায় স্বার্থ,
দৃশ্যমান যা কিছু তা অবচেতনে
দিশাহীন বিরোধ রহস্যময়তা মানুষের মনে।
