স্টাফ রিপোর্টারঃ প্রচন্ড তাপ দাহের পর এক পশলা বৃষ্টি! আজ(১৫ই সেপ্টেম্বর ) মঙ্গলবার দুপুর ১২.২০ যখন ঘড়ির কাটা তখন দেখা মিল্ল বহু আকাঙ্খার এক পশলা বৃষ্টি। সাথে সাথে যেন দুনিয়া ঠান্ডা!
ঘটনাটি হয়েছে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজার সহ এ-ই অঞ্চলে বহুদিন ধরে প্রচন্ড তাপ দাহ চলছে চারিদিকে যেন খাঁ খাঁ করা রোদ্দুর এরই মাঝে এক পশলা বৃষ্টি যেমন ফসলি মাঠের জন্য প্রয়োজন ঠিক তেমনি তা প্রয়োজন মানুষের স্বস্তির জন্য।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক জন বলেন এ-ই বৃষ্টির মাত্রা আরও একটু দরকার মাঠের আবাদের জন্য। বৃষ্টির স্থায়িত্ব ছিল মাত্র ১৪ মিনিট।
