দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্তকরন সভা





আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ


আশাশুনিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জয়ন্তীর রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, বিশেষ অতিথি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা  সভাপতি জিএম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা উপস্থিত ছিলেন। সভায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ৩০জন গ্রুপ লিডার অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ