সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে হুইপ ইকবালুর রহিম এমপি




মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সু-শিক্ষায় শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হলে দেশ উন্নত দেশের কাতারে দ্রুত পৌছে যাবে উল্লেখ করে বলেন, হুইপ সাম্প্রতিককালের করোনা ভাইরাসের ভয়াবহতায় চিত্র তুলে ধরে আরও বলেন, ভাইরাসের কারনে উন্নয়নের পাশাপাশি লেখাপড়া বন্ধ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে আরও তরান্বিত করতে অনলাইন ও টিভিতে পড়ালেখার কার্যক্রম চালিয়ে আসছে। তিনি শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের সতর্ক থেকে গুরুত্বের সাথে সন্তানদের পড়ালেখার ক্ষেত্রে সজাগ থাকার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারনে যেন কোন পরীক্ষার্থী ক্ষতিগ্রস্থ না হয় এর দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। প্রধানমন্ত্রী আসন্ন শীতে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। তবে সরকারের উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকবে না। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ সকল উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি জনগনকেও গুরুত্বের সাথে কাজ করতে হবে। 

২২ সেপ্টেম্বর মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 

এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, পৌরসভার প্যানেল মেয়র তৈয়ব আলী দুলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু জেলা পরিষদের সদস্য মোঃ ফয়সল হাবিব সুমন, প্রাক্তন বাংলা স্কুল ছাত্র ফাউন্ডেশনের সভাপতি মেহেরুল্লাহ বাদল প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ