নওগাঁয় ছোট যমনা নদী থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার





মোঃ ফিরোজ হোসাইন

রাজশাহী ব্যুরো


নওগাঁর রাণীনগর বেটগাড়িতে ছোট যমুনা নদী থেকে লাইলি (৭০) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ছোট যমুনা নদী রানীনগর উপজেলার বেতগারী  এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।লাইলি বেগম বদলগাছি উপজেলার বেগুনবাড়ি গ্রামের শরীফ উদ্দিনের স্ত্রী।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, লাইলি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২০ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।পরে আজ বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ