জেলা প্রতিনিধি, ভোলা:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পরিষদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর ক্ষমতাসীন দলের বিমাতাসুলভ আচরন অনেক পুরনো।নুরুল হক নুরু ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি হামলার শিকার হয়েছেন অনেকবার। যার ইন্ধন দাতা ক্ষমতাধর গোষ্ঠী। বহু দমন, পীড়ন,নিপীড়ন,নির্যাতন,মারপিট করেও যখন নুরুল হক নুরকে দমন করতে পারে নাই, তখন অত্যন্ত পরিকল্পিত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষনের সহযোগী করে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ৭জন নেতার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে।যার ফলশ্রুতিতে এই মিথ্যা মামলার প্রতিবাদ করতে শান্তিপূর্ণ সমাবেশ করলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্র লীগ ও পুলিশবাহিনি দিয়ে অতর্কিত হামলা করে সমাবেশ লন্ডভন্ড করে দেয়।ভিপি নুরুল হক হক নুর সহ ছাত্র অধিকার পরিষদের ৮ নেতাকে পুলিশ প্রচুর মেরে গ্রেফতার করে নিয়ে যায়।ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে সারা দেশে আজ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সকল ১১.০০ ঘটিকার সময় চরফ্যাশনে শান্তি পূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম সদস্য যুব অধিকার পরিষদ ভোলা জেলা শাখা ও সাইফুল ইসলাম হাওলাদার সদস্য দক্ষিণ আইচা থানা ছাত্র অধিকার পরিষদ শাখা এবং এনায়েত মৃধা সদস্য শ্রমিক অধিকার পরিষদ নজরুল নগর ইউনিয়ন শাখা।
