বিয়ের দাবিতে প্রেমিকের লোকজনের হাতে প্রেমিকা রক্তাক্ত!




সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবীতে পেুমিকের বাড়িতে যাওয়ায় প্রেমিকাকে মারপিট করেছে প্রেমিকের লোকজন প্রেমিকা বর্তমান আহত অবস্থায়, হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, শৈলকুপার খাস বকদিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সকিনা খাতুন(১৯) ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতো সেই সুবাদে একই গ্রামের জিহাদের ছেলে জিকু (২১)ঢাকায় একই প্রতিষ্ঠানে চাকুরী নেয় এরপর তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জিকু বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়াকৃত বাসায় সকিনাকে নিয়ে অবস্থান করে এক পর্যায়ে  তাদের মধ্যে  শারিরীক সম্পর্ক গড়ে উঠে । ঢাকায় অবস্থান কালে সখিনা বিয়ের কথা বললে জিকু তালবাহানা শুরু করে এবং ঢাকা থেকে পালিয়ে শৈলকুপা চলে আসে বলে সখিনা জানায়। উপায়ান্তর না দেখে সখিনা ঢাকা থেকে বাড়ি চলে আসে।বাড়িতে আসার পর বিয়ের দাবীতে পেুমিক জিকুর বাড়িতে গেলে প্রেমিকা সখিনাকে জিকু ও তার পরিবারের লোকজন মারপিট করে আহত করে।,আহত অবস্থায় সখিনাকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


 এ ব্যপারে শৈলকুপা থানা ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ