ফুটবল খেলা দেখতে গিয়ে প্রাণ গেল এক দর্শকের

 



মোঃকুতুবুল আলম, 

মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি,



মাগুরার মহম্মদপুর উপজেলায় দীঘা ইউনিয়নের কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে  মারামারিতে জড়িয়ে এলাহি মোল্যা (৪৫) নামের এক দর্শকের মুত্যু হয়েছে। তিনি উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বিকেলে স্থানীয় ফরিদ ও বাসু দলে সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির একটি বিতর্কিত ফাউলের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের ৪/৫ জন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে এলাহী মোল্যা গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর রাত সাড়ে সাতটা দিকে তার মৃত্যু হয়।


নিহত এলাহির পরিবারের অভিযোগ তাকে বেধরক পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।


কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কাজী আবু আহসান জানান, লাশের শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। তবে তিনি স্ট্রোক করে মারা গেছে কিনা তাও বোঝা যায়নি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ