পটিয়ার তিতা গাজীর বাড়িতে প্রতিপক্ষের হামলা মহিলাসহ আহত-৩, থানায় অভিযোগ




পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গৌবিন্দারখীল তিতা গাজীর বাড়িতে বসতঘর নিয়ে বিরোধ এর জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর বুধবার  দুপুর সাড়ে ১২ টায়।আহতরা হচ্ছেন, মৃত আবুল হাসেম এর স্ত্রী জয়নাব বেগম (৪০) তার ভাই মোঃ আজগর (৩৫) মিস্রি রহমত আলী (২১) আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করে। পরে এঘটনায় জয়নাব বেগম বাদী হয়ে একই এলাকার মোঃ সেলিম, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, মহিউদ্দিন সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায় দীর্ঘদিন যাবত জয়নাব বেগম এর সাথে প্রতিপক্ষদের বসতঘরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৮ মাস জয়নাব বেগম বাপের বাড়িতে থেকে স্বামীর বসতঘরে  এসে ঘরের দরজা খুলিতে গেলে দেখতে পাই বিবাধীগণ আমার বসতগৃহে দরজায় বাটাম দিয়ে বন্ধ করে দেয়। জয়নাব বেগম ও তার ভাই আজগর মিস্রি রহমত আলী উক্ত বাটাম খুলিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম। এতে আজগরের বাম হাতের কনু হাড়ভাণ্ডা জখম হয় এবং জয়নাব বেগম কে মারধর করে শ্লীলতাহানি করে।এসময় মিস্রি রহমত আলী বাঁধা দিলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। বর্তমানে বিবাধীগণের হত্যার হুমকি ধামকি দিচ্ছে বলে বাদী জয়নাব বেগম জানান। সে এ ব্যাপারে এমপি ও ওসির হস্তক্ষেপ কামনা করেন।এ ব্যাপারে এস আই জাহাঙ্গীর আলম জানান মারামারি ঘটনায় একটি অভিযোগ হয়েছে অফিসার ইনচার্জ এর নির্দেশে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ