রাজশাহী ব্যুরো
শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে এই শ্লোগানে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার সময় আক্কেলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালঅম আকন্দ,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব ইমাম হাসিম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার অসহায় ও দুস্থ্য ৬ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এবিএন/আতিউর রাব্বী তিয়াস/জসিম/তোহা
আক্কেলপুরে অসহায় ও দুস্থ্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ