নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে মনোনয়ন বৈধ- ৪, বাতিল- ১



মোঃ ফিরোজ হোসাইন 

রাজশাহী ব্যুরো


 নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট পাটির মনোনয়ন বৈধ ও স্বতন্ত্র হিসেবে মোট ভোটারের শতকরা ১ পার্সেন্ট ভোটারের সম্মতি হিসাবে স্বাক্ষর যথাযথ না থাকায় প্রকৌশলী জাহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।


গতকাল রোববার বিকেলে নওগাঁ জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মো. মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার প্রতীক বরাদ্দ।প্রার্থী হিসাবে বৈধ হয়েছেন- আওয়ামী লীগ থেকে আনোয়ার হোসেন হেলাল, বিএনপি থেকে শেখ রেজাউল ইসলাম রেজু, জাতীয় পাটি থেকে গোলাম কবির, বাংলাদেশ ন্যাশনালিষ্ট পাটি থেকে খন্দকার ইনতেখাব আলম।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ