সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:
‘দেশ আমার, ভাবনা আমার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে ৫ হাজার তাল বীজ রোপন শুরু হয়েছে।
আজ সকালে সদর উপজেলার ডেফলবাড়ী গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ।
এসময় জেলার কৃষি কর্মকর্তা ড.খান মোহাম্মদ মনিরুজ্জামান, বন কর্মকর্তা, পরিবেশবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ‘এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’র আয়োজনে আগামী এক সপ্তাহের মধ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার তাল বীজ রোপন করা হবে বলে জানান গ্রন্থাগারের পরিচালক জহির রায়হান।
