চরফ্যাশনে অনুষ্ঠিত হলো যুব অধিকার পরিষদের প্রতিনিধি সভা




জেলা প্রতিনিধি ভোলা,দৌলতখান: ভোলার চরফ্যাশনে শান্তি পূর্ণ ভাবে আজ রবিবার বিকাল পাঁচঘটিকার সময় অনুষ্ঠিত হলো যুব অধিকার পরিষদের প্রতিনিধি ও সদস্য সভা। 

বাংলাদেশে গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে সারা দেশে ছাত্র অধিকার,যুব অধিকার,শ্রমিক অধিকার,পেশাজীবী নারী অধিকার ,প্রবাসী অধিকার পরিষদ সহ বেশ কতগুলো লিয়াজু কমিটি  ইতোপূর্বে  স্বতঃস্ফূর্ত ভাবে কমিটি গঠন করা হয়েছে। এই সংগঠনটি সামাজিক অধিকার সহ সব ধরনের গঠনমূলক সমালোচনায় সব সময় ছিল সক্রিয়। কোটা সংস্কারের মত গুরুত্বপূর্ণ আইনটি একমাত্র এই সংগঠনটিই গঠনমূলক আন্দোলন করে নিশ্চিত করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের অন্যতম অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদ এই প্রথম ভোলার চরফ্যাশনে প্রতিনিধি ও সদস্য সভার আয়োজন করেন। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,যুব অধিকার অধিকার পরিষদ  ভোলা জেলা শাখা সদস্য মোঃ সাইদুল ইসলাম। ছাত্র অধিকার পরিষদ এর আহব্যাক জয় যুগ্ম আহব্বায়ক সম্রাট আল মামুন  সদস্য সচিব অন্তর হাওলাদার।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ