নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন ফরিদা

  



মোঃ ফিরোজ হোসাইন 

 রাজশাহী ব্যুরো


নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।গতকাল সোমবার দুপুরে পরিষদে চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে চেয়ারে বসেন তিনি।জানাগেছে,নওগাঁ-০৬,(রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম গত ২৭ জুলাই মারা গেলে এই আসন শুন্য ঘোষনা করে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচনের ভোট গ্রহনের দিন ধার্য করে নির্বাচন কমিশন। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন পত্র তোলেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এরপর দলটি আনোয়ার হোসেন হেলালকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চুরান্ত করে। প্রার্থীতা ঘোষনার পর গত ৮ সেপ্টেম্বর নিয়ম অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আনোয়ার হোসেন হেলাল। ওই দিনই সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় পদটি শুন্য ঘোষনা করে। এরপর গত ৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা পারভিকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হলে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ভার গ্রহন করেন চেয়ারে বসেন তিনি। এ সময় সদ্য বিদায়ী চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন,কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল,কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসানাত খান হাসানসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন জানান,পরবর্তি নির্বাচিত চেয়ারম্যান দায়িত্বভার গ্রহনের আগ পর্যন্ত ফরিদা পারভিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।ফরিদা বেগমের জন্ম স্থান আত্রাই উপজেলার আহসান গঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে তার জন্ম পিতা মৃত আব্দুস ছামাদ সরকার মাতা মৃত সুফিয়া বেগম পাঁচ ভাই ও তিন বোন আট ভাই বোনের মধ্যে ৪র্থ সন্তান ফরিদা বেগম।বাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।এবং আত্রাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।আওয়ামী পরিবারে সন্তান ছিলেন ফরিদা বেগম। বিবাহ সূত্রে তিনি রানীনগর উপজেলার নাগরিক স্বামী মোঃ জনাব আলী সঙ্গে বিবাহ বন্ধনে আবব্ধ হন।তিনি তিন পুত্র সন্তানের মা এক ছেলে মৃত্যু বরন করেন বর্তমানে দুই সন্তান বড় ছেলে ফরহাদ হোসেন ছোট ছেলে রিপন। তার রাজনীতি জীবনে প্রথমে ইউপি মহিলা সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন।তারপর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থনে বিপুল ভোটে জয়লাভ করেন।শেষ নির্বাচন তিনি দলীয় প্রার্থী হিসাবে তিনি তার নিকট তম প্রতিদ্বন্দ্বী চেয়ে ৪৭৭২৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।বর্তমানে তিনি রানীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নওগাঁ জেলার সফল নারী নেত্রী ফরিদা বেগম।রানীনগর উপজেলার জনগনের দোয়া চেয়েছেন তিনি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ