নারায়ণগঞ্জ,শিপন।
দুই বোনের ভর্তি বাবদ লাখ টাকা দিলো নাভানা গ্রুপ।
সরকারি তোলারাম কলেজে ভর্তির জন্য বিবেচিত হয়েও পাঁচ হাজার টাকার জন্য ভর্তি হতে পারছিলেন না দুই বোন হাবিবা ও সুমাইয়া।
এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিক সংবাদ দৈনিক কপোতাক্ষ নিউজে সংবাদ প্রকাশিত হয়।
বিভিন্ন হৃদয়বান ব্যক্তিরা তাদের সহায়তা করতে যোগাযোগ করেন। পাশাপাশি সংবাদটি নাভানা গ্রুপের চোখে পড়ে।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ডেকে নিয়ে দুই বোনকে নাভানা গ্রুপের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা অর্থসহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার আরাফাদুর রহমান বান্টি, ব্যবস্থাপক আফজাল নাজিম, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা করতে চাই। সংসারে অভাব-অনটন থাকবে। কিন্তু আমাদের চেষ্টা থাকলে সব অনটন ও অভাব উপেক্ষা করে শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবে আমাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। সেজন্য কঠোরভাবে পরিশ্রম করতে হবে। তাহলেই আমরা জীবনে সফল হতে পারবো।
প্রকাশিত সংবাদের পর পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দুই বোনকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ‘টিম খোরশেদ’র উদ্যোগে টাইম টু গিভ ও নূর সুফিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া অনেকেই ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করেছেন।
