পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হাসান টুটুলের ১১ তম মৃত্যু বার্ষিক আজ





স্টাফ রিপোর্টারঃ  পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হাসান টুটুলের ১১ তম মৃত্যু বার্ষিক আজ।  পাশাপোল ইউনিয়নের আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে প্রভাষক মোঃ সবুজ হোসেনের গভীর শ্রদ্ধাঞ্জলি


১৬ সেপ্টেম্বর চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চৌগাছা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি পাশাপোল ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান শহীদ ইমামুল হাসান টুটুল ভাইয়ের ১১তম মৃত্যবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 


শহীদ ইমামুল হাসান টুটুল ভাই চৌগাছা উপজেলা আওয়ামীলীগের ইতিহাসে সবচেয়ে মেধাবী ও দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ছাত্রজীবন থেকে শুরু করে রাজনীতির প্রতিটি পদক্ষেপে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিলো যার মৌল চেতনা, মাটি মানুষের ভালোবাসা ছিলো যার নিরন্তর ছুটে চলার প্রেরণা মানুষের ভালোবাসায় সিক্তপ্রাণ চৌগাছা উপজেলা আওয়ামীলীগ রাজনীতির অন্যতম দিকপাল ইমামুল হাসান টুটুল ভাই। 

রাজপথের বলিষ্ঠ নেতৃত্ব বজ্রকন্ঠের সুবক্তা ইমামুল হাসান টুটুল ভাই চারদলীয় জোট সরকারের আমলে আওয়ামী রাজনীতিতে -রাজপথে বলিষ্ঠ ভুমিকা রাখার কারণে  একাধিকবার তার উপর হত্যাচেষ্টা চালানো হয়।  বারবার ব্যর্থ হলে তাকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়, মারাত্মক জখম হন মৃত্যুর সাথে লড়াই করে বাচলেও পঙ্গু হয়ে যান। পঙ্গুত্বের জীবন নিয়ে তিনি আবারো মাটি মানুষের টানে চৌগাছার আওয়ামীলীগ রাজনীতিতে সক্রিয় হন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনায় সংগঠন ও জনগণের জন্যে নিবেদিতপ্রাণ থাকতেন। 

বড়ই নিদারুণ দুঃখ বেদনার বিষয় জামায়াত বিএনপির অপশক্তির চক্রান্ত আর হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পেলেও সর্বজনপ্রিয় টুটুল ভাই নিজ সংগঠনের রক্তখেকো জান্তবদের হাত থেকে বাঁচতে পারেননি। নোংরা ব্যক্তিস্বার্থের অন্তরায় হয়ে ওঠায় বড্ড অকালে ঝরে গেল পরিচ্ছন্ন রাজনীতির প্রতিচ্ছবি নিপাট রাজনীতিক তৃণমূলের প্রাণ টুটুল ভাই। 

চৌগাছা উপজেলা আওয়ামীলীগ রাজনীতিতে মানবপ্রেমী আদর্শবান সৎ যোগ্য নিষ্ঠাবান প্রতিবাদীকন্ঠ নেতৃত্বের জন্য এমন নির্মম পরিহাস যেন নির্ধারিত! হায় রাজনীতি -হায় রাজপথ! এখানে এভাবে -এভাবেই এখানে রক্তের পিয়াস মেটায় ওরা... 

২০০৯ সালের ১৬ই সেপ্টেম্বর কালোরাতে নির্মমভাবে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন চৌগাছা উপজেলার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দক্ষ সংগ্রামী নেতা আমাদের সকলের প্রিয় শহীদ ইমামুল হাসান টুটুল ভাই। 

১১বছর অতিবাহিত হল ক্ষমতার প্রবল প্রতাপের কাছে আজও বিচারের বাণী নিভৃতে কেঁদে ফেরে। বিচারের প্রতিক্ষায় সন্তান হারা মা, স্বামীহারা বিধবা স্ত্রী, পিতৃহারা এতিম সন্তান,  ভাই হারানো ভাইবোন আর সহযোদ্ধা হারানো চৌগাছা উপজেলা আওয়ামীলীগ পরিবার....


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ