আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
আশাশুনিতে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুইদিন ব্যাপী তালের বীজ বপন উদ্বোধন করা হয়েছে। আশাশুনি উপজেলা পরিষদ সংলগ্ন এলজিইডি রাস্তার পাশে তালের বীজ বপন এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এ কার্যক্রমের আওতায় উপজেলা সম্মুখে এলজিইডি রাস্তার পাশে ২৫০০ তালের বীজ বপন করা হবে| এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান,বন বিভাগ কর্মকর্তাবৃন্দ ও স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ
