মোঃইয়ামিন সরকার আকাশ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় হুইল চেয়ার পেলেন একই পরিবারের আপন তিন ভাই। তাদের বাড়ি রাজারহাট উপজেলার মহাদেব মোক্তার পাড়া গ্রামে।এই গ্রামের শহিদুল ইসলামের তিন ছেলে মুর্শিদুল ইসলাম (১৫), মামুন ইসলাম(১১) ও মাহিন বাবু (২) এই তিন জন। এদের দুঃখ দুর্দশার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে, ঢাকাস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
২০ সেপ্টেম্বর,(রোববার) দুপুরে "কুড়িগ্রাম উন্নয়ন প্রতিবন্ধী কেন্দ্র" এ আনুষ্ঠানিকভাবে তিন ভাইকে হুইলচেয়ার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, "কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন" এর কর্মকর্তা ডা. মোঃ আরিফুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান।
ওই তিন প্রতিবন্ধীর বাবা শহিদুল ইসলাম জানান- তিনি রিকশা চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করেন। হুইলচেয়ার কেনার সামর্থ্য তার নেই। অনেকে হুইলচেয়ার দেয়ার কথা বলে দেয়নি। আজ তার তিন ছেলে হুইল চেয়ার পাওয়ায় তিনি অনেক খুশি।
"কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন " এর কর্মকর্তা মোঃ আরিফুর ইসলাম জানান, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চিকিৎসাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সহায়তা করে আসছে। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের মহাপরিচালকের নির্দেশে এই তিন প্রতিবন্ধী ভাইকে হুইলচেয়ার দেয়া হলো। এ কার্যক্রম অতীতে চলমান ছিলো, এখনো চলমান আছে এবং তা ভবিষ্যৎ এ চলমান থাকবে।
