বাপাজস এর প্রকাশনা সম্পাদক হলেন ইফতেখার হোসাইন রাজু


নোবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের কৃতিসন্তান ইফতেখার হোসাইন রাজু প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।


২১ সেপ্টেম্বর বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাদের নিয়ে পেশাগত সংগঠন হচ্ছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’। কোভিট-১৯ পরিস্থিতির কারণে গত ১৫ সেপ্টেম্বর সমিতির নির্বাচনী সাধারণ সভা অনলাইন মাধ্যম জুমে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট অবকাঠামো অনুমোদনসহ সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ