কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া দৌলতপুরে মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ'র আয়োজনে টিপুনেওয়াজের অর্থায়নে রবিবার রাত ৯ টার সময় মথুরাপুর নবিন সূর্য সংসদসদস্য ক্লাব চত্বরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি সর্দার আতিয়ার রহমান আতিক,যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ, সাবেক যুবলীগ নেতা সোহেল রানা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর দেওয়ান, আওয়ামীলীগ নেতা গোলাম মস্তোফা নাড়ু, শিবুল হাজী, মুজ্জামেল হক,হারেজ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ'র সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ।
উক্ত শোক সভায় সর্দার আতিক তার বক্তব্যে উল্লেখ করেন হাসিনুর হত্যাকান্ডের কোন কিছু আমরা সঠিক ভাবে বুঝতে পারছিনা বিষয়টি ধুম্রজ্বালের মত মনে হচ্ছে তাই প্রশানের কাছে দাবি করছি সকল ধুম্রজ্বালের অবসান ঘটিয়ে হাসিনুর হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন যারা ভেবেছিলেন হাসিনুরকে হত্যা করে এম পির সকল কার্যক্রম বন্ধ করে দিবেন তাদের ধারনা ভুল। বাদশাহ্ তো বাদশাহ্ তার সাথে কারোর তুলনা হবেনা। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
